সাভার, ঢাকা +880 1234-56789
فرع سافار الفرع الأول (بنين): D-28/1، بنك كولوني، سافار الفرع الثاني (بنات): D-16/2، بنك كولوني، سافار
أكاديمية عمر بن خطاب الإسلامية (RA)

أكاديمية عمر بن خطاب الإسلامية (RA)

مؤسسة تعليمية دينية وعصرية متكاملة • سافار، دكا
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
"হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান কর"
خط المساعدة للقبول والاستعلام +880 1234-56789
Logo
أكاديمية عمر بن خطاب الإسلامية (RA)
সাভার, ঢাকা
خط المساعدة للقبول والاستعلام
+880 1234-56789 الحرم الجامعي 1: بنك كولوني، سافار
الرئيسية جدول الحصص
تقديم طلب
لوحة الإعلانات اتصل الآن

نبذة عنا

الرئيسية  /  نبذة عنا

বিসমিল্লাহির রহমানির রহীম

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

"হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো; আখিরাতেও কল্যাণ দান করো। আর জাহান্নামের আজাব হতেও রক্ষা করো।"
— সূরা আল বাকারা ২০১

বিসমিল্লাহির রহমানির রহীম

দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষার অঙ্গীকার নিয়ে সাভারে শুরু হলো مدرسة الحسنة মাদরাসাতুল হাসানাহ

"হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো; আখিরাতেও কল্যাণ দান করো। আর জাহান্নামের আজাব হতেও রক্ষা করো।" - সূরা আল বাকারা ২০১

সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভের জন্য দুয়া করার পাশাপাশি ইলম এবং আমলের মাধ্যমে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ও অব্যাহত রাখতে হবে। আমাদের প্রতিষ্ঠান মাদরাসাতুল হাসানাহ সে লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।

আমাদের দেশে রয়েছে নানা রকম শিক্ষাব্যবস্থা—জেনারেল শিক্ষা, আলীয়া, কওমী, হিফজুল কুরআন, ইংলিশ মিডিয়াম, কারিগরী ইত্যাদি। এসবের সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে আমরা কাজ করে যাচ্ছি। এখানে কুরআন-সুন্নাহভিত্তিক শুদ্ধ ইসলাম অনুধাবন ও অনুশীলন, এবং জাতীয় উন্নতির লক্ষ্যে আজকের শিশুদের আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে আদব, আখলাক, তাকওয়ার সবক এবং সমকালীন জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তির প্রশিক্ষণের মাধ্যমে আপনার-আমার প্রিয় সন্তানদের তাওহীদী সোনার মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।


আমাদের অনন্য বৈশিষ্ট্যসমূহ

কারিকুলাম এবং সিলেবাস

বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের পাঠ্যপুস্তকের পাশাপাশি আকীদাহ-ফিকহের আরবী কিতাব, সৌদি বিশ্ববিদ্যালয়ের Arabic Language এবং Oxford, Cambridge, Longman, McGraw Hill প্রকাশিত ইংরেজি বই পড়ানো হয়।

তাহফীজুল কুরআন

অভিজ্ঞ হাফেজ-হাফেজা দ্বারা ছাত্র ও ছাত্রীদের পৃথকভাবে তাহফীজুল কুরআনের (মক্তব, নাজেরা, হিফজ, রিভিশন) ক্লাস নেয়া হয়। সব ক্লাসেই কুরআন, হাদীস এবং মাসনুন দুআ মুখস্থ করানো হয়।

জীবনমুখী শিক্ষা

শিক্ষার্থীদেরকে সালাত, দৈনন্দিন ‘আমল, যিকর-আযকার, আদব-আখলাক প্রশিক্ষণের পাশাপাশি Co-curricular activities আয়োজন করা হয়।

শিক্ষা ব্যবস্থাপনা

উচ্চ শিক্ষিত, প্রশিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা শিশুদেরকে মাতৃস্নেহে শিক্ষাদান, প্রবাসীদের সন্তানদের সুশিক্ষার দায়িত্ব গ্রহণ, অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিময় এবং গণমুখী ইসলামী প্রোগ্রাম আয়োজন করা হয়।

পরীক্ষা ও সার্টিফিকেট

পরীক্ষা ও মূল্যায়নের ক্ষেত্রে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড এবং IELTS এর Skill-Based পদ্ধতি অনুসরণ করা হয়।

আধুনিক আবাসিক বিভাগ

আধুনিক ভবনে সার্বক্ষণিক নিরাপত্তা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে উন্নত মানের খাবার এবং প্রয়োজনীয় সুবিধাসহ ছাত্র-ছাত্রী উভয়ের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা রয়েছে।

ক্যাম্পাসসমূহ

১ম ক্যাম্পাস (বালক):
ডি-২৮/১, ব্যাংক কলোনি, সাভার, ঢাকা।

২য় ক্যাম্পাস (বালিকা):
ডি-১৬/২, ব্যাংক কলোনি, সাভার, ঢাকা।

যোগাযোগ:
+880 1234-56789

ভর্তি হতে আগ্রহী?

অনলাইনে আবেদন ফরম পূরণ করুন অথবা সরাসরি ক্যাম্পাসে চলে আসুন।

অনলাইন ভর্তি আবেদন