সাভার, ঢাকা +880 1234-56789
فرع سافار الفرع الأول (بنين): D-28/1، بنك كولوني، سافار الفرع الثاني (بنات): D-16/2، بنك كولوني، سافار
أكاديمية عمر بن خطاب الإسلامية (RA)

أكاديمية عمر بن خطاب الإسلامية (RA)

مؤسسة تعليمية دينية وعصرية متكاملة • سافار، دكا
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
"হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান কর"
خط المساعدة للقبول والاستعلام +880 1234-56789
Logo
أكاديمية عمر بن خطاب الإسلامية (RA)
সাভার, ঢাকা
خط المساعدة للقبول والاستعلام
+880 1234-56789 الحرم الجامعي 1: بنك كولوني، سافار
الرئيسية جدول الحصص
تقديم طلب
لوحة الإعلانات اتصل الآن

কারিকুলাম ও সিলেবাস

হোম  /  একাডেমিক  /  কারিকুলাম ও সিলেবাস

আন্তর্জাতিক মানের সমন্বিত শিক্ষা ব্যবস্থা

মাদরাসাতুল হাসানাহ প্রচলিত গতানুগতিক ধারার বাইরে গিয়ে দ্বীনি ও আধুনিক শিক্ষার এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে। আমাদের শিক্ষার্থীরা যেমন কুরআন ও হাদীসের গভীরে অবগাহন করে, তেমনি বিজ্ঞান, গণিত ও বিশ্বমানের যোগাযোগ ভাষা হিসেবে আরবী ও ইংরেজিতে পারদর্শী হয়ে ওঠে।


১. বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড কারিকুলাম

জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান, বাংলা সাহিত্য, গণিত, বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের বুনিয়াদ সুদৃঢ় করা হয়।

২. আন্তর্জাতিক আরবী ভাষা কারিকুলাম

সৌদি আরবের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়সমূহের আরবী ভাষা সিলেবাস অনুসরণ করে সরাসরি আরবী কথোপকথন ও লেখার দক্ষতা তৈরি করা হয়।

৩. আধুনিক ইংরেজি ভাষা শিক্ষা

Oxford, Cambridge, Longman ও McGraw Hill প্রকাশিত ইংরেজি বইয়ের সাহায্যে CEFR (Common European Framework of Reference for Languages) এবং IELTS এর Skill-Based পদ্ধতি অনুসরণ করে ইংরেজি শোনা, বলা, পড়া ও লেখার সার্বিক চর্চা নিশ্চিত করা হয়।

৪. তাহফীজুল কুরআন বিভাগ

কুরআনুল কারীম হিফজের পাশাপাশি তাজবীদ ও হুসনে সওত (সুন্দর সুর) প্রশিক্ষণ দেওয়া হয়। নিয়মিত মাসিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা হয়।

৫. সহ-শিক্ষা কার্যক্রম (Co-curricular Activities)

আরবী ও বাংলা হস্তলিপি ও ক্যালিগ্রাফি প্রশিক্ষণ, হামদ-নাত ও কিরাত প্রতিযোগিতা, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

ডাউনলোডযোগ্য সিলেবাস ও কারিকুলাম
  • বাৎসরিক কারিকুলাম ও সিলেবাস (প্লে - ৯ম) ডাউনলোড
অফিসে যোগাযোগ করুন